চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসান। এ সময় হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও আশপাশের বিটের..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ
ছবি: সংগৃহীত

 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জে পরিচালিত এক অভিযানে প্রায় ১৫০ ঘনফুট আকাশমণি জ্বালানি কাঠবোঝাই একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে রেঞ্জের হেয়াকো বিট এলাকার ঝিলতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা ঝিলতলী এলাকায় অবস্থান নেন। এ সময় অবৈধভাবে কাঠ পাচারের চেষ্টা করা হলে কাঠবোঝাই পিকআপটি আটক করা হয়। কাঠগুলো স্থানীয় বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসান। এ সময় হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও আশপাশের বিটের টহল দল অংশগ্রহণ করে।

জব্দকৃত কাঠ ও পিকআপটি বর্তমানে কয়লা বন বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views