চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসান। এ সময় হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও আশপাশের বিটের..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ
ছবি: সংগৃহীত

 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জে পরিচালিত এক অভিযানে প্রায় ১৫০ ঘনফুট আকাশমণি জ্বালানি কাঠবোঝাই একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে রেঞ্জের হেয়াকো বিট এলাকার ঝিলতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা ঝিলতলী এলাকায় অবস্থান নেন। এ সময় অবৈধভাবে কাঠ পাচারের চেষ্টা করা হলে কাঠবোঝাই পিকআপটি আটক করা হয়। কাঠগুলো স্থানীয় বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসান। এ সময় হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও আশপাশের বিটের টহল দল অংশগ্রহণ করে।

জব্দকৃত কাঠ ও পিকআপটি বর্তমানে কয়লা বন বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 6 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views