শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন | আই নিউজ বিডি

ঝালকাঠি

শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন

ঝালকাঠি শহরের প্রবেশপথে নির্মিত ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন করেছেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। ইতিহাস-ঐতিহ্যের নিদর্শনে সাজানো এ চত্বর ইতোমধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।..
I-share sa Eidok
শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন
Larawan: kuha mula sa arkibo

 

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠিঃ  ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে নির্মিত দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ফিতা কেটে চত্বরটির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।


পৌরসভার উদ্যোগে নির্মিত এ চত্বরটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই চত্বরটি দেখতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত দর্শনার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এটিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন।


ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চত্বরটিতে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর ভাস্কর্য। এতে স্থান পেয়েছে জেলার ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন, পেয়ারার ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকারের দৃশ্য এবং প্রাচীন জমিদার বাড়ির প্রতিচ্ছবি।


এছাড়া চত্বরজুড়ে সংযোজন করা হয়েছে প্রখ্যাত কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশ-এর স্মৃতিবিজড়িত কবিতার শিরোনাম, যা চত্বরটির নান্দনিকতাকে আরও সমৃদ্ধ করেছে।


স্থানীয় শিল্পী আতিকুর রহমানের নকশায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চত্বরের চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক বসার ব্যবস্থাও।


উদ্বোধনী বক্তব্যে মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের প্রবেশপথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। এতদিন জেলার পরিচয় বহনকারী কোনো দৃশ্যমান নিদর্শন ছিল না। ‘ঝালকাঠি চত্বর’ সেই অভাব পূরণ করেছে। এটি শুধু একটি প্রতীক নয়, বরং ভবিষ্যতে একটি বিনোদনকেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Balita sa Distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views