শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন | আই নিউজ বিডি

ঝালকাঠি

শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন

ঝালকাঠি শহরের প্রবেশপথে নির্মিত ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন করেছেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। ইতিহাস-ঐতিহ্যের নিদর্শনে সাজানো এ চত্বর ইতোমধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন
ছবি: সংগৃহীত

 

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠিঃ  ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে নির্মিত দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ফিতা কেটে চত্বরটির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।


পৌরসভার উদ্যোগে নির্মিত এ চত্বরটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই চত্বরটি দেখতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত দর্শনার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এটিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন।


ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চত্বরটিতে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর ভাস্কর্য। এতে স্থান পেয়েছে জেলার ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন, পেয়ারার ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকারের দৃশ্য এবং প্রাচীন জমিদার বাড়ির প্রতিচ্ছবি।


এছাড়া চত্বরজুড়ে সংযোজন করা হয়েছে প্রখ্যাত কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশ-এর স্মৃতিবিজড়িত কবিতার শিরোনাম, যা চত্বরটির নান্দনিকতাকে আরও সমৃদ্ধ করেছে।


স্থানীয় শিল্পী আতিকুর রহমানের নকশায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চত্বরের চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক বসার ব্যবস্থাও।


উদ্বোধনী বক্তব্যে মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের প্রবেশপথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। এতদিন জেলার পরিচয় বহনকারী কোনো দৃশ্যমান নিদর্শন ছিল না। ‘ঝালকাঠি চত্বর’ সেই অভাব পূরণ করেছে। এটি শুধু একটি প্রতীক নয়, বরং ভবিষ্যতে একটি বিনোদনকেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ज़िला समाचार মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views