শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন | আই নিউজ বিডি

ঝালকাঠি

শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন

ঝালকাঠি শহরের প্রবেশপথে নির্মিত ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন করেছেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। ইতিহাস-ঐতিহ্যের নিদর্শনে সাজানো এ চত্বর ইতোমধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন
ছবি: সংগৃহীত

 

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠিঃ  ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে নির্মিত দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ফিতা কেটে চত্বরটির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।


পৌরসভার উদ্যোগে নির্মিত এ চত্বরটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই চত্বরটি দেখতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত দর্শনার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এটিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন।


ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চত্বরটিতে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর ভাস্কর্য। এতে স্থান পেয়েছে জেলার ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন, পেয়ারার ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকারের দৃশ্য এবং প্রাচীন জমিদার বাড়ির প্রতিচ্ছবি।


এছাড়া চত্বরজুড়ে সংযোজন করা হয়েছে প্রখ্যাত কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশ-এর স্মৃতিবিজড়িত কবিতার শিরোনাম, যা চত্বরটির নান্দনিকতাকে আরও সমৃদ্ধ করেছে।


স্থানীয় শিল্পী আতিকুর রহমানের নকশায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চত্বরের চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক বসার ব্যবস্থাও।


উদ্বোধনী বক্তব্যে মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের প্রবেশপথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। এতদিন জেলার পরিচয় বহনকারী কোনো দৃশ্যমান নিদর্শন ছিল না। ‘ঝালকাঠি চত্বর’ সেই অভাব পূরণ করেছে। এটি শুধু একটি প্রতীক নয়, বরং ভবিষ্যতে একটি বিনোদনকেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 25 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views