কুমিল্লা দেবিদ্বারে ভুয়া পরোয়ানায় সাংবাদিককে হয়রানি, আদালতের… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা দেবিদ্বারে ভুয়া পরোয়ানায় সাংবাদিককে হয়রানি, আদালতের হস্তক্ষেপে মিলল মুক্তি

****
Chia sẻ lên Eidok
কুমিল্লা দেবিদ্বারে ভুয়া পরোয়ানায় সাংবাদিককে হয়রানি, আদালতের হস্তক্ষেপে মিলল মুক্তি
Ảnh: tư liệu

কুমিল্লা দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় আটক হওয়া এক সাংবাদিককে প্রায় ১৮ ঘণ্টা পর আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

আটক হওয়া সাংবাদিক সোহরাব হোসেন  দৈনিক সকাল-এর দেবিদ্বার প্রতিনিধি ও দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।
জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকালে দেবিদ্বার উপজেলার এনসিপি কার্যালয়ের সামনে অবস্থানকালে সিআর মামলা নং-৫৭৩/২০২৫-এর একটি ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে তার নামে কোনো বৈধ ওয়ারেন্ট না থাকায় মুক্তির নির্দেশ দেন।
ভুক্তভোগী সোহরাব হোসেন অভিযোগ করেন, জামিনে থাকা সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এবং ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে তার মানহানি হয়েছে। তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে বলেন, আদালত থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছিল, তবে তা পরে ভুল বলে জানা যায়।
এদিকে আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, ওয়ারেন্টটি ভুলবশত থানায় পাঠানো হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, ভুয়া ওয়ারেন্ট ও জালিয়াতির মাধ্যমে হয়রানির অভিযোগ একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Luật-Tòa án শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 59 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Luật-Tòa án শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 58 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Luật-Tòa án শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 607 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Luật-Tòa án নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 86 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Luật-Tòa án সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 78 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Luật-Tòa án শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 93 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Luật-Tòa án তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 89 Views