শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের… | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের মারধরের হুমকি

শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল।এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দে..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের মারধরের হুমকি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ফের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

 

শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল। এ সময় সৌরভ নামে এক স্থানীয় যুবক অ্যাম্বুলেন্সটি থামিয়ে চাবি নিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

রোগীর স্বজনরা বাধা দিলে তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা নিরাপত্তার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে অন্য পথে যেতে বাধ্য হন।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। কম খরচে রোগী পরিবহন করতে গেলেই তারা বাধা দেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Bezirksnachrichten ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী Bezirksnachrichten মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 Views পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত Bezirksnachrichten পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 Views