শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের… | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের মারধরের হুমকি

শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল।এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দে..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের মারধরের হুমকি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ফের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

 

শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল। এ সময় সৌরভ নামে এক স্থানীয় যুবক অ্যাম্বুলেন্সটি থামিয়ে চাবি নিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

রোগীর স্বজনরা বাধা দিলে তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা নিরাপত্তার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে অন্য পথে যেতে বাধ্য হন।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। কম খরচে রোগী পরিবহন করতে গেলেই তারা বাধা দেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Noticias del distrito সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views