শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের… | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের মারধরের হুমকি

শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল।এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দে..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে আবারও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকের চেষ্টা, স্বজনদের মারধরের হুমকি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ফের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

 

শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল। এ সময় সৌরভ নামে এক স্থানীয় যুবক অ্যাম্বুলেন্সটি থামিয়ে চাবি নিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

রোগীর স্বজনরা বাধা দিলে তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা নিরাপত্তার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে অন্য পথে যেতে বাধ্য হন।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। কম খরচে রোগী পরিবহন করতে গেলেই তারা বাধা দেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Distriktsnyheter ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Distriktsnyheter সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 29 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Distriktsnyheter চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Distriktsnyheter চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Distriktsnyheter চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Distriktsnyheter ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Distriktsnyheter সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views