ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তৃণমূল… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তৃণমূল বিএনপিতে উচ্ছ্বাস

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠি সংবাদদাতাঃ
分享到 Eidok
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তৃণমূল বিএনপিতে উচ্ছ্বাস
图片:来源收集

 

  সুগন্ধা, ধানসিঁড়ি, বিষখালী ও গাবখান নদীবেষ্টিত ঝালকাঠি জেলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। রোববার সরকার এক প্রজ্ঞাপন জারি করে তাকে এ দায়িত্ব প্রদান করে।

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির অন্তত আটজন নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের যে অঙ্গীকার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্ত করেছিলেন, এই নিয়োগ তারই প্রতিফলন। দেশের বিভিন্ন জেলায় ত্যাগী নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ঝালকাঠি জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এবং নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দিতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

ঝালকাঠি জেলা বিএনপিকে শক্তিশালী করতে দায়িত্ব পালনকালে নানা প্রতিকূলতার মধ্যেও ৩২টি ইউনিয়ন, ৩০৬টি ওয়ার্ড এবং ৬টি ইউনিটের সম্মেলন সফলভাবে সম্পন্ন করেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এছাড়া আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থাকা ও দিকনির্দেশনা দেওয়ার কারণে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

নিয়োগ প্রসঙ্গে অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারপ্রধান হওয়ার আগেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের যে অঙ্গীকার করেছিলেন, তিনি তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে যেমন দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হচ্ছে, তেমনি দীর্ঘদিন রাজপথে থাকা নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীরাও মূল্যায়ন পাচ্ছেন। আমি তৃণমূল বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যোগ্য ও পরীক্ষিত নেতা অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “ঝালকাঠি জেলা বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের ব্যাপক অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনও আন্দোলন-সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও দলের প্রতি অবিচল আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

 সাংগঠনিক দক্ষতার কারণে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে তার নিয়োগকে তৃণমূল নেতাকর্মীরা ত্যাগী নেতাদের মূল্যায়নের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 区域新闻 পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 区域新闻 ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 区域新闻 দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 区域新闻 চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 区域新闻 লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views