ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তৃণমূল… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তৃণমূল বিএনপিতে উচ্ছ্বাস

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠি সংবাদদাতাঃ
I-share sa Eidok
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তৃণমূল বিএনপিতে উচ্ছ্বাস
Larawan: kuha mula sa arkibo

 

  সুগন্ধা, ধানসিঁড়ি, বিষখালী ও গাবখান নদীবেষ্টিত ঝালকাঠি জেলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। রোববার সরকার এক প্রজ্ঞাপন জারি করে তাকে এ দায়িত্ব প্রদান করে।

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির অন্তত আটজন নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের যে অঙ্গীকার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্ত করেছিলেন, এই নিয়োগ তারই প্রতিফলন। দেশের বিভিন্ন জেলায় ত্যাগী নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ঝালকাঠি জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এবং নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দিতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

ঝালকাঠি জেলা বিএনপিকে শক্তিশালী করতে দায়িত্ব পালনকালে নানা প্রতিকূলতার মধ্যেও ৩২টি ইউনিয়ন, ৩০৬টি ওয়ার্ড এবং ৬টি ইউনিটের সম্মেলন সফলভাবে সম্পন্ন করেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এছাড়া আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থাকা ও দিকনির্দেশনা দেওয়ার কারণে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

নিয়োগ প্রসঙ্গে অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারপ্রধান হওয়ার আগেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের যে অঙ্গীকার করেছিলেন, তিনি তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে যেমন দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হচ্ছে, তেমনি দীর্ঘদিন রাজপথে থাকা নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীরাও মূল্যায়ন পাচ্ছেন। আমি তৃণমূল বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যোগ্য ও পরীক্ষিত নেতা অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “ঝালকাঠি জেলা বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের ব্যাপক অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনও আন্দোলন-সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও দলের প্রতি অবিচল আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

 সাংগঠনিক দক্ষতার কারণে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে তার নিয়োগকে তৃণমূল নেতাকর্মীরা ত্যাগী নেতাদের মূল্যায়নের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Balita sa Distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 1 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 56 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views