অনুসন্ধানী সাংবাদিকতায় মাসাস'র সম্মাননা পেলেন জুয়েল খন্দকার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অনুসন্ধানী সাংবাদিকতায় মাসাস'র সম্মাননা পেলেন জুয়েল খন্দকার..

Juwel Hossain avatar   
Juwel Hossain
অনুসন্ধানী সাংবাদিকতায় মাসাস'র সম্মাননা পেলেন জুয়েল খন্দকার..
অনুসন্ধানী সাংবাদিকতায় মাসাস'র সম্মাননা পেলেন জুয়েল খন্দকার..
ছবি: সংগৃহীত
সেরা অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন সাংবাদিক জুয়েল খন্দকার।..

শুক্রবার (৬ মার্চ) কুমিল্লার একটি রেস্তোরাঁয় আয়োজিত সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিলে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা ও দুর্নীতি-অনিয়মের নানা চিত্র তুলে ধরায় জুয়েল খন্দকারকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

জুয়েল খন্দকার বর্তমানে সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার পরিচালনায় সংবাদ টিভি নামে একটি আইপি টিভি চ্যানেলও পরিচালিত হচ্ছে।

সাংবাদিকতায় তিনি বিভিন্ন সময় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা অনুসন্ধানের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে আলোচনায় আসেন। অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরায় তার কাজ প্রশংসিত হয়েছে।

অতীতে তিনি নিউজ ২৪ টিভি–এর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় মালদ্বীপসহ কয়েকটি দেশে সাংবাদিকতার কাজ করেন।

তার অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যে টেকনাফে ওসি প্রদীপের সঙ্গে সংশ্লিষ্ট মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য প্রকাশ এবং সাবেক যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া সংক্রান্ত বিভিন্ন অনিয়মের খবর প্রকাশ বিশেষভাবে আলোচিত হয়।

এছাড়া বিভিন্ন সময় সরকারি দপ্তরের দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাও করা হয়েছিল বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য জুয়েল খন্দকারকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

No comments found


News Card Generator