রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত | আই নিউজ বিডি

রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলমসহ ঘুড়কা ও ধুবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজগঞ্জ এই প্রকল্পের বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটি পাকা হওয়ার ফলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা, ভূইয়াগাতীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 29 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 30 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views