রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত | আই নিউজ বিডি

রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলমসহ ঘুড়কা ও ধুবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজগঞ্জ এই প্রকল্পের বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটি পাকা হওয়ার ফলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা, ভূইয়াগাতীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 38 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 51 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 51 Views