রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত | আই নিউজ বিডি

রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলমসহ ঘুড়কা ও ধুবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজগঞ্জ এই প্রকল্পের বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটি পাকা হওয়ার ফলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা, ভূইয়াগাতীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত ضلع کی خبریں খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 14 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী ضلع کی خبریں ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 19 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ ضلع کی خبریں ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার ضلع کی خبریں সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ضلع کی خبریں চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ضلع کی خبریں চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ضلع کی خبریں চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views