হৃদয়ে হাদী বন্ধুমহল কর্তৃক কোম্পানীগঞ্জে মনোমুগ্ধকর গজল সন্ধ্যা | আই নিউজ বিডি

হৃদয়ে হাদী বন্ধুমহল কর্তৃক কোম্পানীগঞ্জে মনোমুগ্ধকর গজল সন্ধ্যা..

Nahim Miah avatar   
Nahim Miah
হৃদয়ে হাদী বন্ধুমহল কর্তৃক কোম্পানীগঞ্জে মনোমুগ্ধকর গজল সন্ধ্যা..
হৃদয়ে হাদী বন্ধুমহল কর্তৃক কোম্পানীগঞ্জে মনোমুগ্ধকর গজল সন্ধ্যা..
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হৃদয়ে হাদী বন্ধুমহল কোম্পানীগঞ্জ ও পে-লোডার অপারেটর সমিতির উদ্যোগে ১৬ রমজান (৬ মার্চ) শুক্রবার এক ইফতার মাহফিল ও মনোমুগ্ধকর গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।..

আয়োজিত ‘গজল সন্ধ্যা ২০২৬’ ছিল এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন আয়োজন। মনোরম পরিবেশে আয়োজিত এই সুরের আসরে সুর সম্রাট আহমদ আব্দুল্লাহ, সায়নান সায়েম, আকরাম বিন বাহার, আহমদ উসমান ও মাশহুদ আনওয়ার তাদের হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে ছিলেন হাফিজ আমির হোসেন, মোহাম্মদ ইয়াহইয়া, ফারুক এ আজম, মহিম উদ্দিন, শফিকুল ইসলাম, সাদিক আহমদ, আলিফ শরিফ ও রিপন আহমদ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Nessun commento trovato


News Card Generator