আয়োজিত ‘গজল সন্ধ্যা ২০২৬’ ছিল এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন আয়োজন। মনোরম পরিবেশে আয়োজিত এই সুরের আসরে সুর সম্রাট আহমদ আব্দুল্লাহ, সায়নান সায়েম, আকরাম বিন বাহার, আহমদ উসমান ও মাশহুদ আনওয়ার তাদের হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে ছিলেন হাফিজ আমির হোসেন, মোহাম্মদ ইয়াহইয়া, ফারুক এ আজম, মহিম উদ্দিন, শফিকুল ইসলাম, সাদিক আহমদ, আলিফ শরিফ ও রিপন আহমদ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকবে।