দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান..

RAJU HOSSAIN avatar   
RAJU HOSSAIN
দৈনিক আমাদের সংবাদের  উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান..
দৈনিক আমাদের সংবাদের  উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ-এর সার্বিক সহযোগিতায় এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশেষ প্রতিনিধি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি এ রায়হান, জাহাঙ্গীর আকন্দসহ গণমাধ্যমকর্মী ও সুধীজন।ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজের অনিয়ম বন্ধ করতে সহায়তা করে, তেমনি অপসাংবাদিকতার হাত থেকেও প্রকৃত সাংবাদিকতাকে রক্ষা করতে হবে।”তিনি আরও বলেন, “আমার বাবা গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের বাকি সময় মানবসেবার মাধ্যমে কাটাতে চাই। এ লক্ষ্যেই আমি গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Walang nakitang komento


News Card Generator