নড়াইলে নবনির্বাচিত বিএনপির এমপিকে বহিষ্কৃত নেতাদের ফুলেল শুভেচ্ছা… | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে নবনির্বাচিত বিএনপির এমপিকে বহিষ্কৃত নেতাদের ফুলেল শুভেচ্ছা, ত্যাগীদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই দেশব্যাপী শুরু হয়েছে বিজয়ী প্রার্থীদের সাথে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানোর ঢল। এরই ধারাবাহিকতায় নড়াইল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষে..
Eidok-এ শেয়ার
নড়াইলে নবনির্বাচিত বিএনপির এমপিকে বহিষ্কৃত নেতাদের ফুলেল শুভেচ্ছা, ত্যাগীদের ক্ষোভ
ছবি: সংগৃহীত

 

 

কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নড়াইল-২ আসন থেকে বিএনপির  বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কসল প্রতীক নিয়ে পরাজিত সৈনিক মনিরুল ইসলামকে বিজয়ী প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচছা দেওয়ার ঘটনা জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। শুধু কি তাই? ফুলেল শুভেচছা দেওয়ার সময় আরও উপস্থিত ছিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ ও সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভিতরে ব্যাপক ক্ষোভ ও তীব্র নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, আনোয়ার মল্লিক সহ একাধিক ব্যক্তিগত ফেসবুক আইডি এবং নববাণী ও বিডি সময়ের অনলাইন ভার্সনে ঢুকে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচছা দেওয়ার পোস্টে দেখা গিয়েছে অসংখ্য বিএনপি অনুসারীদের নেতিবাচক কমেন্ট। কমেন্টে আসাদুজ্জামান জামান লিখেছেন এদের নাক লজ্জা কিছুই নেই, রবিউল ইসলাম লিখেছেন এরা মীরজাফরের চেয়েও খারাপ, শাহ্ নেওয়াজ তাজ নামের একজন লিখেছেন এদের মধ্যে বিএনপি কতজন, শাখাওয়াত হোসেন লিখেছেন 'এরা দলে ফেরার পায়তারা করছে এদের মেম্বার হওয়ার যোগ্যতাও হারিয়েছে, রিপন বিশ্বাস লিখেছেন সবদোষ বিশ্বাস জাহাঙ্গীর আলমের 'কেন তিনি জেলা বিএনপির কর্ণধার হয়েও এইসব মুনাফেকদের কাছ থেকে ফুলেল শুভেচছা নিলেন? 

জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলমের বহিষ্কৃত নেতাদের সাথে এমন কার্যক্রম বিএনপির দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে বলেও উল্লেখ করেছেন অনেকেই।

এব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য সাবেক নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক ও নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সহিত একনিষ্ঠ ভাবে নির্বাচনে সহায়তাকারী শাহরিয়ার রিজভী জর্জের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি। 

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানকে ফোন দিলে তিনি বলেন, দল থেকে বহিষ্কৃতদের কাছ থেকে ফুলেল শুভেচছা নেওয়া বিশ্বাস জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি এটা একদমই পছন্দ করি না।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politik ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politik গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 107 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politik নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views