নড়াইলে নবনির্বাচিত বিএনপির এমপিকে বহিষ্কৃত নেতাদের ফুলেল শুভেচ্ছা… | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে নবনির্বাচিত বিএনপির এমপিকে বহিষ্কৃত নেতাদের ফুলেল শুভেচ্ছা, ত্যাগীদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই দেশব্যাপী শুরু হয়েছে বিজয়ী প্রার্থীদের সাথে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানোর ঢল। এরই ধারাবাহিকতায় নড়াইল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষে..
Eidok-এ শেয়ার
নড়াইলে নবনির্বাচিত বিএনপির এমপিকে বহিষ্কৃত নেতাদের ফুলেল শুভেচ্ছা, ত্যাগীদের ক্ষোভ
ছবি: সংগৃহীত

 

 

কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নড়াইল-২ আসন থেকে বিএনপির  বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কসল প্রতীক নিয়ে পরাজিত সৈনিক মনিরুল ইসলামকে বিজয়ী প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচছা দেওয়ার ঘটনা জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। শুধু কি তাই? ফুলেল শুভেচছা দেওয়ার সময় আরও উপস্থিত ছিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ ও সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভিতরে ব্যাপক ক্ষোভ ও তীব্র নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, আনোয়ার মল্লিক সহ একাধিক ব্যক্তিগত ফেসবুক আইডি এবং নববাণী ও বিডি সময়ের অনলাইন ভার্সনে ঢুকে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচছা দেওয়ার পোস্টে দেখা গিয়েছে অসংখ্য বিএনপি অনুসারীদের নেতিবাচক কমেন্ট। কমেন্টে আসাদুজ্জামান জামান লিখেছেন এদের নাক লজ্জা কিছুই নেই, রবিউল ইসলাম লিখেছেন এরা মীরজাফরের চেয়েও খারাপ, শাহ্ নেওয়াজ তাজ নামের একজন লিখেছেন এদের মধ্যে বিএনপি কতজন, শাখাওয়াত হোসেন লিখেছেন 'এরা দলে ফেরার পায়তারা করছে এদের মেম্বার হওয়ার যোগ্যতাও হারিয়েছে, রিপন বিশ্বাস লিখেছেন সবদোষ বিশ্বাস জাহাঙ্গীর আলমের 'কেন তিনি জেলা বিএনপির কর্ণধার হয়েও এইসব মুনাফেকদের কাছ থেকে ফুলেল শুভেচছা নিলেন? 

জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলমের বহিষ্কৃত নেতাদের সাথে এমন কার্যক্রম বিএনপির দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে বলেও উল্লেখ করেছেন অনেকেই।

এব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য সাবেক নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক ও নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সহিত একনিষ্ঠ ভাবে নির্বাচনে সহায়তাকারী শাহরিয়ার রিজভী জর্জের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি। 

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানকে ফোন দিলে তিনি বলেন, দল থেকে বহিষ্কৃতদের কাছ থেকে ফুলেল শুভেচছা নেওয়া বিশ্বাস জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি এটা একদমই পছন্দ করি না।

Komentari 0

Nema komentara

povezani članci

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politika জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views