তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

 

বরগুনার তালতলী উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ্ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ্ মরানিদ্রা এলাকার বাসিন্দা মনিরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে আবদুল্লাহ্ বাড়ির পাশে পুকুরপাড়ে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিক ধারণা, পানিতে ডুবে শ্বাসরোধজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan