তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

 

বরগুনার তালতলী উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ্ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ্ মরানিদ্রা এলাকার বাসিন্দা মনিরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে আবদুল্লাহ্ বাড়ির পাশে পুকুরপাড়ে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিক ধারণা, পানিতে ডুবে শ্বাসরোধজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা اخبار منطقه পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি اخبار منطقه ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 70 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন اخبار منطقه গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ اخبار منطقه মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন اخبار منطقه সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা اخبار منطقه আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত اخبار منطقه সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views