কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৮৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৮৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

****
Eidok-এ শেয়ার
কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৮৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব শাড়ি জব্দ করা হয়।

​বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর আনুমানিক ০৪:৪০ ঘটিকায় আনন্দপুর বিওপির একটি টহল দল অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকরা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির গাঁট পাওয়া যায়।

​১০ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই শাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ৮৮ লক্ষ ৭২ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত জেলার খবর পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 66 ভিউ ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? জেলার খবর ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 62 ভিউ দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 84 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 76 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 ভিউ