কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৮৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৮৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

****
Eidok'ta paylaş
কুমিল্লা সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৮৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
Fotoğraf: derleme

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব শাড়ি জব্দ করা হয়।

​বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর আনুমানিক ০৪:৪০ ঘটিকায় আনন্দপুর বিওপির একটি টহল দল অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকরা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির গাঁট পাওয়া যায়।

​১০ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই শাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ৮৮ লক্ষ ৭২ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ İlçe Haberleri খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 1 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী İlçe Haberleri খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন İlçe Haberleri মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 38 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন İlçe Haberleri গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ İlçe Haberleri কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের İlçe Haberleri কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার İlçe Haberleri সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views