১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি তারেক রহমানের | আই নিউজ বিডি

১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি তারেক রহমানের

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।..
Eidok پر شیئر
১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি তারেক রহমানের
تصویر: ماخوذ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বন্ধ হয়ে যাওয়া বরেন্দ্র প্রকল্প পুনরায় চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

কৃষক ও উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর জনসভায় তারেক রহমান বলেন, ‘‘গত ১৭ বছরে দেশের মানুষের জন্য প্রকৃত কোনো কাজ হয়নি, বরং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া এবং খালেদা জিয়ার আমলে সম্প্রসারিত বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। আমরা ক্ষমতায় গেলে এই প্রকল্প আবার চালু করব, খাল খনন করব এবং পদ্মা নদী খনন করব।’’

পদ্মা পাড়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যার সুফল সবাই ভোগ করবে। এছাড়া রাজশাহীর বিখ্যাত আমের সংরক্ষণে হিমাগার স্থাপন এবং ব্যাপক কর্মসংস্থান তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে।’’

গণতন্ত্র ও ভোটের আহ্বান দেশ কোন পথে যাবে, তা আগামী ১২ তারিখে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে। গণতন্ত্র না থাকলে মেগা প্রকল্প জনগণের কোনো কাজে আসবে না।’’ উত্তরাঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

শান্তির বার্তা ও তদন্তের দাবি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘‘বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না। আমি কারও সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না, কারণ এতে কারও পেট ভরবে না।’’

কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী দোষীদের বিচার করতে হবে।’’

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে سیاست নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 112 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি سیاست গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 61 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা سیاست আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 47 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর سیاست পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 53 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের سیاست নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 Views