ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে দফায় দফায় মারধর ও লুটের অভিযোগ | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে দফায় দফায় মারধর ও লুটের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে দফায় দফায় মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার পুটিয়াখালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। <..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে দফায় দফায় মারধর ও লুটের অভিযোগ
ছবি: সংগৃহীত

 

​জেলা প্রতিনিধি : ঝালকাঠি।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে দফায় দফায় মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার পুটিয়াখালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
​ভুক্তভোগী শাহীন হাওলাদার পুটিয়াখালি গ্রামের বাসিন্দা এবং গালুয়া বাজারের একজন প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী। অভিযুক্ত মো. মাসুদ ক্বারী উপজেলার কানুদাসকাঠি এলাকার বাসিন্দা।
​
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে অভিযুক্ত মাসুদ ক্বারী তার বড় ছেলে রিফাতের বিয়ের অনুষ্ঠানের জন্য শাহীনের দোকান থেকে বাকিতে মিষ্টি ক্রয় করেন। ওই সময় মিষ্টির মূল্য বাবদ প্রায় ৫ হাজার টাকা পাওনা থাকে। দীর্ঘদিন অতিবাহিত হলেও পাওনা টাকা পরিশোধ না করায় শাহীন একাধিকবার মাসুদের কাছে টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে মারধরসহ গলা কেটে হত্যার হুমকি দেন।
​নিরাপত্তার স্বার্থে শাহীন হাওলাদার এ বিষয়ে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
​
​ভুক্তভোগীর দাবি, থানায় জিডি করার বিষয়টি জানতে পেরে বুধবার রাতে মো. মাসুদ ক্বারী ও তার সঙ্গে থাকা আরও ৩–৪ জন সহযোগী ওত পেতে থাকে। রাতের আঁধারে শাহীনকে একা পেয়ে তারা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এ সময় শাহীনের কাছে থাকা ব্যবসার আনুমানিক ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

​শাহীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। মারধরের তীব্রতায় শাহীন হাওলাদার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
​
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মাসুদ ক্বারী মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, “শাহীনের সঙ্গে কোনো মারামারি হয়নি। তবে পাওনা টাকা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।”
​রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “ঘটনাটি শুনেছি। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ অপরাধ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 3 ভিউ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অপরাধ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 28 ভিউ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি অপরাধ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 30 ভিউ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 68 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 70 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 143 ভিউ