মাধবপুরে পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ যুবক আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ যুবক আটক

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ যুবক আটক
মাধবপুরে পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সড়ক (বুড্ডা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহনুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মুক্তার হোসেন (২২), তিনি চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
পুলিশের ধারণা, উদ্ধার করা গাঁজাগুলো মাদক পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator