বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

****
Condividi su Eidok
বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
Foto: archivio

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার একটি বসতঘর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারি মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এলন মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪)
পিতা: মৃত আঃ অহেদ আলী প্রকাশ ওয়াহেদ
মাতা: সুফিয়া খাতুন
স্থায়ী ঠিকানা: নারাই (নারাই পূর্বপাড়া), থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা: কাশিনগর (পশ্চিমপাড়া, উথারিয়াপাড়া মসজিদ সংলগ্ন), থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Commenti 0

Nessun commento trovato