বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার একটি বসতঘর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারি মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এলন মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪)
পিতা: মৃত আঃ অহেদ আলী প্রকাশ ওয়াহেদ
মাতা: সুফিয়া খাতুন
স্থায়ী ঠিকানা: নারাই (নারাই পূর্বপাড়া), থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা: কাশিনগর (পশ্চিমপাড়া, উথারিয়াপাড়া মসজিদ সংলগ্ন), থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? (Simplified): 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views