বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার একটি বসতঘর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারি মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এলন মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪)
পিতা: মৃত আঃ অহেদ আলী প্রকাশ ওয়াহেদ
মাতা: সুফিয়া খাতুন
স্থায়ী ঠিকানা: নারাই (নারাই পূর্বপাড়া), থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা: কাশিনগর (পশ্চিমপাড়া, উথারিয়াপাড়া মসজিদ সংলগ্ন), থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Crime মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 76 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crime দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crime চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views