কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়ন বৈধ ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়ন বৈধ ঘোষণা..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়ন বৈধ ঘোষণা..
কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়ন বৈধ ঘোষণা..
ছবি: সংগৃহীত
মনোনয়ন বৈধ হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ, বাড়ছে প্রচারণার গতি 

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দীয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নির্বাচনী এলাকায় সাধারণ জনগণসহ তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে শফিকুল ইসলাম মোড়ল ইতোমধ্যেই নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করেছেন।
নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত তার নির্বাচনী টিমের প্রচারণা এলাকায় উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। কটিয়াদি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল স্থানীয়ভাবে ‘শফিক মোড়ল’ নামে পরিচিত এবং একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাদৃত।
ব্যক্তিগতভাবে ক্লিন ইমেজের এই প্রার্থীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে কিশোরগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator