দেড় যুগ পর যুক্তরাজ্যে কলিম উদ্দিন আহমেদ মিলন, হিথ্রোতে নেতাকর্মীদের সংবর্ধনা

****
Eidok-এ শেয়ার
দেড় যুগ পর যুক্তরাজ্যে কলিম উদ্দিন আহমেদ মিলন, হিথ্রোতে নেতাকর্মীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

দেড় যুগ পর যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপি এবং বিভিন্ন শহর থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, তার ছোট ভাই গয়শুদ্দিন আহমেদ সোহেল সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই তিনি যুক্তরাজ্যে এসেছেন। দীর্ঘদিন পর যুক্তরাজ্যে আসায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান তিনি।
যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রামে তারা বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন। এজন্য তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে কলিম উদ্দিন আহমেদ মিলনের আগমনকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগান দেন।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন টানব্রিজ ওয়েলস, কেন্টের সাবেক মেয়র জুলহাস উদ্দিন; সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন; সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও বেডফোর্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ. রউফ; এবং লুটন বিএনপির নেতা সেলিম আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ রাজনীতি সিরাজগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ 15 ভিউ Bangladesh, Pakistan Explore New Avenues for Trade and Parliamentary Cooperation রাজনীতি Bangladesh, Pakistan Explore New Avenues for Trade and Parliamentary Cooperation 30 ভিউ শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, ভারতকেও বার্তা ঢাকার রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, ভারতকেও বার্তা ঢাকার 25 ভিউ শিরোনাম: ফিরতে চাওয়া এক পলাতক, আর একটা দেশের অমীমাংসিত হিসাব রাজনীতি শিরোনাম: ফিরতে চাওয়া এক পলাতক, আর একটা দেশের অমীমাংসিত হিসাব 27 ভিউ খানসামায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজনীতি খানসামায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 57 ভিউ দিনাজপুরের বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ রাজনীতি দিনাজপুরের বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ 47 ভিউ বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস রাজনীতি বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস 38 ভিউ