দেড় যুগ পর যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপি এবং বিভিন্ন শহর থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, তার ছোট ভাই গয়শুদ্দিন আহমেদ সোহেল সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই তিনি যুক্তরাজ্যে এসেছেন। দীর্ঘদিন পর যুক্তরাজ্যে আসায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান তিনি।
যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রামে তারা বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন। এজন্য তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে কলিম উদ্দিন আহমেদ মিলনের আগমনকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগান দেন।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন টানব্রিজ ওয়েলস, কেন্টের সাবেক মেয়র জুলহাস উদ্দিন; সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন; সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও বেডফোর্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ. রউফ; এবং লুটন বিএনপির নেতা সেলিম আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দেড় যুগ পর যুক্তরাজ্যে কলিম উদ্দিন আহমেদ মিলন, হিথ্রোতে নেতাকর্মীদের সংবর্ধনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
দেড় যুগ পর যুক্তরাজ্যে কলিম উদ্দিন আহমেদ মিলন, হিথ্রোতে নেতাকর্মীদের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado