চট্টগ্রামে অস্ত্র হাতে মহড়া দেওয়া ‘বুলেট শিবলু’ বৈষম্যবিরোধী… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্র হাতে মহড়া দেওয়া ‘বুলেট শিবলু’ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে অস্ত্র হাতে মহড়া দেওয়া ‘বুলেট শিবলু’ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

মামলার বিবরণ ও অপরাধের ইতিহাস পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন এই শিবলু। গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুধু বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা নয়; সম্প্রতি আনোয়ারায় এক মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফা হামলার ঘটনায় করা মামলার ১ নম্বর আসামি করা হয়েছে তাকে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইল ফোন ছিনতাই ও হেনস্তার গুরুতর অভিযোগও রয়েছে শিবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

পুলিশের বক্তব্য আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politiek আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politiek কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politiek যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politiek কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politiek ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politiek গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politiek নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views