নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন

Noor Islam avatar   
Noor Islam
নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন
নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন
ছবি: সংগৃহীত
সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় গিয়ে আর ঘরে ফেরা হলো না যশোরের মণিরামপুরের তরুণ ব্যবসায়ী মো. মনিরুজ্জামান তুহিনের (৩০)।
পরিবারের বরাতে জানা গেছে, গত ৩০ ডিসে..

৩১ ডিসেম্বর জানাজায় অংশ নেওয়ার সময় অতিরিক্ত মানুষের চাপ ও ভিড়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে সহযাত্রী বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।


মো. মনিরুজ্জামান তুহিন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী-রামনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ব্যবসায়ী মো. ফারুক হোসেনের বড় ছেলে। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে যশোর শহরে একটি ট্রাভেল এজেন্সি চালু করেন তিনি।


বন্ধু ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক ছিলেন এবং ছাত্রজীবনে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।


খবর পৌঁছানোর পর তুহিনের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। মা’র আহাজারি আর ছোট ভাই মাহফুজ ও মাহিতের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। হঠাৎ এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা এখনো তা মেনে নিতে পারছেন না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিল। একই সঙ্গে পরিবারে দাফন-কাফনের প্রাথমিক প্রস্তুতিও শুরু করা হয়েছে।

Nema komentara


News Card Generator