হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি ড্রাম ট্রাক থেকে এসব ফুচকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুরের মো. আব্দুল হালিম (২৬) ও সিলেটের কোম্পানীগঞ্জের সুরুজ মিয়া (৩৪)। এসআরবি-৯ জানায়, তাদের কাছ থেকে ১৪৯টি বস্তায় থাকা ভারতীয় ফুচকা ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ড্রাম ট্রাকটি থামানোর সংকেত দেওয়া হলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে ভারতীয় ফুচকা চোরাচালানের তথ্য পাওয়া যায়।
তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ও জব্দ মালামাল শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 73 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 ভিউ