হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২

Nahid Hasan avatar   
Nahid Hasan
হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২
হবিগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি ড্রাম ট্রাক থেকে এসব ফুচকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুরের মো. আব্দুল হালিম (২৬) ও সিলেটের কোম্পানীগঞ্জের সুরুজ মিয়া (৩৪)। এসআরবি-৯ জানায়, তাদের কাছ থেকে ১৪৯টি বস্তায় থাকা ভারতীয় ফুচকা ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ড্রাম ট্রাকটি থামানোর সংকেত দেওয়া হলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে ভারতীয় ফুচকা চোরাচালানের তথ্য পাওয়া যায়।
তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ও জব্দ মালামাল শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator