নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন | আই নিউজ বিডি

নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় গিয়ে আর ঘরে ফেরা হলো না যশোরের মণিরামপুরের তরুণ ব্যবসায়ী মো. মনিরুজ্জামান তুহিনের (৩০)।
পরিবারের বরাতে জানা গেছে, গত ৩০ ডিসে..
Eidok-এ শেয়ার
নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন
ছবি: সংগৃহীত

৩১ ডিসেম্বর জানাজায় অংশ নেওয়ার সময় অতিরিক্ত মানুষের চাপ ও ভিড়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে সহযাত্রী বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।


মো. মনিরুজ্জামান তুহিন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী-রামনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ব্যবসায়ী মো. ফারুক হোসেনের বড় ছেলে। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে যশোর শহরে একটি ট্রাভেল এজেন্সি চালু করেন তিনি।


বন্ধু ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক ছিলেন এবং ছাত্রজীবনে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।


খবর পৌঁছানোর পর তুহিনের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। মা’র আহাজারি আর ছোট ভাই মাহফুজ ও মাহিতের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। হঠাৎ এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা এখনো তা মেনে নিতে পারছেন না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিল। একই সঙ্গে পরিবারে দাফন-কাফনের প্রাথমিক প্রস্তুতিও শুরু করা হয়েছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ज़िला समाचार জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views