কাঠালিয়ায় ভাতিজীকে পিটিয়ে হত্যার অভিযোগ | আই নিউজ বিডি

কাঠালিয়ায় ভাতিজীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তার (১৪) কে হত্যার অভিযোগ সৎ চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় আওরাবুনিয়া এর উত্তর চড়াইল গ্রামে এ..
Partager sur Eidok
কাঠালিয়ায় ভাতিজীকে পিটিয়ে হত্যার অভিযোগ
Photo : collectée

ঝালকাঠির কাঠালিয়ায় মাত্র ১৭০ টাকা চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম লামিয়া আক্তার (১৪)। এই ঘটনায় নিহতের মা লিলি বেগম (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ নিহত লামিয়া আক্তার উত্তর চড়াইল গ্রামের মৃত মহারাজ খানের মেয়ে এবং উত্তর চড়াইল হাসেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঘাতক জাকির হোসেনের (৫৫) সাথে তার মৃত ভাইয়ের স্ত্রী লিলি বেগম ও ভাতিজি লামিয়ার পারিবারিক বিরোধ চলছিল।

​মঙ্গলবার বিকেলে ১৭০ টাকা চুরির তুচ্ছ অভিযোগ তুলে লিলি বেগমের সাথে বিবাদে জড়ায় জাকির। তর্কের এক পর্যায়ে জাকির হোসেন লোহার শাবল দিয়ে লিলি বেগমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক চাচা লামিয়াকেও নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে।

​ গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। লিলি বেগম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সে উত্তর চড়াইল গ্রামের মৃত মুনসুর আলী খানের ছেলে।

​কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, "শিক্ষার্থী লামিয়া হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Crime চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 79 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Crime সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 86 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Crime মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 54 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 65 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 73 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 46 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 98 Views