যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু | আই নিউজ বিডি

যশোর

যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।..
Eidok-এ শেয়ার
যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক মো. শরিফুল ইসলাম (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে মনিরামপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক শরিফুল ইসলাম সাংগঠনিক কর্মসূচি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনের একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত চিকিৎসক মো. শরিফুল ইসলাম উপজেলার ৯ নম্বর ঝাপা ইউনিয়নের ঝাপা গ্রামের বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা, মনিরামপুর উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তিনি বলেন, চিকিৎসক শরিফুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সমাজসেবক। ইসলামী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
 
উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝাপা ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চিকিৎসক শরিফুল ইসলাম। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনতা তার বাড়িতে ভিড় করেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় اخبار منطقه মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 36 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি اخبار منطقه রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত اخبار منطقه কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views