যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু | আই নিউজ বিডি

যশোর

যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।..
Eidok-এ শেয়ার
যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক মো. শরিফুল ইসলাম (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে মনিরামপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক শরিফুল ইসলাম সাংগঠনিক কর্মসূচি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনের একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত চিকিৎসক মো. শরিফুল ইসলাম উপজেলার ৯ নম্বর ঝাপা ইউনিয়নের ঝাপা গ্রামের বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা, মনিরামপুর উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তিনি বলেন, চিকিৎসক শরিফুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সমাজসেবক। ইসলামী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
 
উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝাপা ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চিকিৎসক শরিফুল ইসলাম। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনতা তার বাড়িতে ভিড় করেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত חדשות המחוז খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 21 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী חדשות המחוז ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views