বগুড়া শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চক আড়ংশাইল গ্রামে স্বামীর বাড়ি তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে গলায় ফা..
分享到 Eidok
বগুড়া শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার
图片:来源收集

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কবিতা দেবনাথ ঠাকুরকে ভক্তি জানানোর উদ্দেশ্যে বাড়ির ঠাকুরঘরে প্রবেশ করেন। তিনি দরজা বন্ধ করে ভেতরে ঘণ্টা বাজাতে শুরু করেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘণ্টা বাজানো বন্ধ হয়ে যায়।
এরপর দীর্ঘ সময় ধরে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এর ফলে স্বামী, ভাতিজা ও প্রতিবেশীরা মিলে ঠাকুরঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তারা কবিতার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের শ্বশুর শ্রী নরথন দেবনাথ ঘটনার বিষয়ে বলেন, আমার বৌমা প্রতিদিন নিয়মিতভাবে ঠাকুরকে ভক্তি করত। আজ সন্ধ্যায়ও সে ঠাকুরঘরে যায়। পরে দীর্ঘ সময় কোনো শব্দ না পাওয়ায় আমরা দরজা ভেঙে দেখি, সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।
গৃহবধূর এই রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (দতন্ত) জয়নুল আবেদীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 区域新闻 দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 区域新闻 চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 区域新闻 লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 区域新闻 ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 区域新闻  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views