বগুড়া শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চক আড়ংশাইল গ্রামে স্বামীর বাড়ি তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে গলায় ফা..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কবিতা দেবনাথ ঠাকুরকে ভক্তি জানানোর উদ্দেশ্যে বাড়ির ঠাকুরঘরে প্রবেশ করেন। তিনি দরজা বন্ধ করে ভেতরে ঘণ্টা বাজাতে শুরু করেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘণ্টা বাজানো বন্ধ হয়ে যায়।
এরপর দীর্ঘ সময় ধরে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এর ফলে স্বামী, ভাতিজা ও প্রতিবেশীরা মিলে ঠাকুরঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তারা কবিতার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের শ্বশুর শ্রী নরথন দেবনাথ ঘটনার বিষয়ে বলেন, আমার বৌমা প্রতিদিন নিয়মিতভাবে ঠাকুরকে ভক্তি করত। আজ সন্ধ্যায়ও সে ঠাকুরঘরে যায়। পরে দীর্ঘ সময় কোনো শব্দ না পাওয়ায় আমরা দরজা ভেঙে দেখি, সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।
গৃহবধূর এই রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (দতন্ত) জয়নুল আবেদীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views