কিশোরগঞ্জ–২ (কটিয়াদি–পাকুন্দীয়া) আসনে এনসিপির প্রার্থী আবু সাঈদ উজ্জ্বল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কিশোরগঞ্জ–২ (কটিয়াদি–পাকুন্দীয়া) আসনে এনসিপির প্রার্থী আবু সাঈদ উজ্জ্বল..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কিশোরগঞ্জ–২ (কটিয়াদি–পাকুন্দীয়া) আসনে এনসিপির প্রার্থী আবু সাঈদ উজ্জ্বল..
কিশোরগঞ্জ–২ (কটিয়াদি–পাকুন্দীয়া) আসনে এনসিপির প্রার্থী আবু সাঈদ উজ্জ্বল..
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এন সি পির প্রার্থী আবু সাঈদ উজ্জ্বল

 

কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা কিশোরগঞ্জ–২ (কটিয়াদি–পাকুন্দীয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) থেকে মনোনয়ন পেয়েছেন আবু সাঈদ উজ্জ্বল।

মনোনয়ন পাওয়ার পর তার প্রতিক্রিয়া জানতে চাইলে  আবু সাঈদ উজ্জ্বল বলেন,
“২৪-এর বিপ্লবের চেতনাকে ধারণ করে তারুণ্যনির্ভর নেতৃত্ব ও বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র গঠনের অংশ হিসেবে আমি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছি।”

তিনি আরও জানান,
“রাজনৈতিকভাবে উর্বর কিন্তু দীর্ঘদিন অবহেলিত কিশোরগঞ্জ, বিশেষ করে কটিয়াদি–পাকুন্দিয়ার গণমানুষের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়সঙ্গত সুযোগ সৃষ্টি করাই আমার মূল লক্ষ্য।”

এলাকার রাজনৈতিক সূত্র জানায়, ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী গণ-সংগ্রামে আবু সাঈদ উজ্জ্বল সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি এলাকায় ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন উন্নয়নমুখী ভাবনা ও বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য।

没有找到评论


News Card Generator