খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

****
Compartir en Eidok
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
Foto: archivo

                                    

 

 

 ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

 সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। আমরা যদি নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে এবং সততার চর্চা করতে পারি, তাহলে এ ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। যে দুর্নীতি করে, তার বিবেক সঠিক ভাবে কাজ করে না, মরে যায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে, দুর্নীতি দমনে ভালো কিছু হবে। অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করতে পারলে, দুর্নীতি দমনে আইনের প্রয়োজন হবে না।

 খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।

 এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Noticias del distrito পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 62 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Noticias del distrito ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Noticias del distrito দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Noticias del distrito চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Noticias del distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Noticias del distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Noticias del distrito লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views