খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

****
Condividi su Eidok
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
Foto: archivio

                                    

 

 

 ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

 সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। আমরা যদি নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে এবং সততার চর্চা করতে পারি, তাহলে এ ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। যে দুর্নীতি করে, তার বিবেক সঠিক ভাবে কাজ করে না, মরে যায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে, দুর্নীতি দমনে ভালো কিছু হবে। অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করতে পারলে, দুর্নীতি দমনে আইনের প্রয়োজন হবে না।

 খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।

 এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 23 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views