রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম | আই নিউজ বিডি

রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম

অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্র..
分享到 Eidok
রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম
图片:来源收集

 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকন এর মা আনোয়ারা খানম।

"নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরষ্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়। এতে বাকি দুইটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার কে পুরষ্কৃত করা হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। এছাড়াও জাইকা কর্মকতা মোঃ ইমরান আলী'র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক আবু সায়েম আকন প্রমুখ।

注释 0

没有找到评论

相关文章

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 区域新闻 দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 区域新闻 চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 区域新闻 লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 区域新闻 ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 区域新闻  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views