দুর্নীতি প্রতিরোধে বিএনপির সময়ের অগ্রগতি-ফজলে হুদা বাবুল

দুর্নীতি আজ দেশের সবচেয়ে বড় সংকট—যা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা সবকিছুতে মানুষকে কষ্ট দিচ্ছে।
বিএনপির সময়ে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হয়েছিল, তেমনভাবেই আমরা আবারও দুর্নীতির বিরুদ..
分享到 Eidok
দুর্নীতি প্রতিরোধে বিএনপির সময়ের অগ্রগতি-ফজলে হুদা বাবুল
图片:来源收集

 

৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, দুর্নীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের নিত্যদিনের জীবন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, চাকরি খুঁজতে বের হওয়া তরুণ, কৃষকের সরকারি সেবা পেতে ভোগান্তি, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দুর্বিষহ পরিস্থিতি, এমনকি ব্যবসায়ীদের ঘুষ দিতে বাধ্য হওয়া—সবই দুর্নীতির পরিণতি।

তিনি আরও বলেন, বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থতা, শিক্ষার মানহ্রাস, সড়কে নিরাপত্তাহীনতা—সবক্ষেত্রেই একই মূল কারণ কাজ করছে: দুর্নীতি, যা দেশের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে।

ফজলে হুদা বাবুল দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি কমানোর ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বিএনপিই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, সরকারি সেবায় স্বচ্ছতা বাড়িয়েছিলেন এবং অর্থনীতি উন্মুক্তকরণে পদক্ষেপ নিয়েছিলেন—যা অনিয়ম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আধুনিক ক্রয়নীতি, কঠোর আর্থিক আইন, শক্তিশালী অডিট ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করার নানা সংস্কার চালু হয়। ২০০৪ সালে গঠিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) ছিল জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ, যা আন্তর্জাতিক মানদণ্ডেও প্রশংসিত হয়েছিল।

এ সময় তিনি টিআইবি’র তথ্য তুলে ধরে বলেন, ২০০২–২০০৫ সালে বাংলাদেশে দুর্নীতির পরিস্থিতির উন্নতি হয়েছিল—যা সে সময়কার সংস্কারের বাস্তব প্রমাণ।

দুর্নীতি প্রতিরোধে বিএনপির অগ্রগতি হিসেবে তিনি তুলে ধরেন—শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক আইন,প্রতিযোগিতামূলক দরপত্রভিত্তিক স্বচ্ছ ক্রয়নীতি,টেলিকম, মিডিয়া ও বিমান পরিবহনের মতো খাতে উন্মুক্ত বাজার ব্যবস্থা,প্রশাসনে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা

আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও প্রাতিষ্ঠানিক লড়াইয়ের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে—স্বাধীন প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, ডিজিটাল অডিট ব্যবস্থা, ই-গভর্ন্যান্স, হুইসলব্লোয়ার সুরক্ষা, নৈতিক শিক্ষা এবং আর্থিক খাতে কঠোর নজরদারি।

ফজলে হুদা বাবুল বলেন, “দীর্ঘ অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হলেও অসম্ভব নয়। সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসাথে হলে বাংলাদেশ আবারও পরিবর্তনের পথে এগোতে পারে। দায়িত্ব পেলে বিএনপি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 法律-法院 নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 37 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 法律-法院 অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 57 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 法律-法院 রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 168 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 法律-法院 ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 112 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 法律-法院 মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 117 Views সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 法律-法院 সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 112 Views রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 法律-法院 রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 82 Views