পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, সীমান্তে উত্তেজনা | আই নিউজ বিডি

পঞ্চগড়

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, সীমান্তে উত্তেজনা

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হলেন ৩৬ বছর বয়সী বাংলাদেশি যুবক আল আমিন। চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

..
Share on Eidok
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, সীমান্তে উত্তেজনা
Photo: collected

পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফের গুলিতে ৩৬ বছর বয়সী আল আমিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিজিবি জানিয়েছে, নিহত আল আমিন চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল।

শনিবার (৮ মার্চ) ভোর রাতে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল সীমান্তে উপস্থিত একটি দলকে দেখে ফেলে। এ সময় বিএসএফ তাদের ওপর গুলি চালালে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তীতে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আল আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

ঘটনার পর, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ককে সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত পাঠানোর আহ্বান জানান।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, "বিএসএফের গুলিতে নিহত ব্যক্তি একজন চোরাকারবারি। ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারি বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।"

এদিকে, বিএসএফের গুলিতে আল আমিন নিহত হওয়ার খবর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

Comments 0

No comments found

Related News Articles

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 144 Views