চিৎকার করে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন… | আই নিউজ বিডি

চিৎকার করে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ..

Tuhid Hasan avatar   
Tuhid Hasan
চিৎকার করে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ..
চিৎকার করে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ..
ছবি: সংগৃহীত
তৌহিদ হাসান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এস এম সিনিয়র মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মহিলা নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশস্থল মোনাজাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

 

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এবং পৌর বিএনপির সেক্রেটারি খালেদ মাসুদ সোহেল তালুকদারের সঞ্চালনায় 

প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি 

আব্দুল মান্নান।

মাদারগঞ্জ পৌর  বিএনপি  সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, , সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, পৌর বিএনপি'র  সিনিয়র সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি,  সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও খালিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান তারা।

 

বক্তারা আরও বলেন, বর্তমান দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে শক্তিশালী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ের মহিলা নেত্রীদের ঐক্য ও সংগঠন আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator